জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে সম্মেলিত সাংবাদিক সমাজের মানববন্ধন

সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে সম্মেলিত সাংবাদিক সমাজের মানববন্ধন 


মমিনুর রহমান , হাতীবান্ধা উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের সম্মেলিত সাংবাদিক সমাজ। এসময় সাংবাদিক নেতারা আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।


সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।


হাতীবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি ও লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শেখ সুমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খান, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রকিবুল হাসান রিপন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলমগীর অনু, আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ। 


জানা গেছে, উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান জাহিদ জয় ও ওই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুল ও আসাদুল ইসলাম বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করার কারনে বিদ্যুৎ হীন হয়ে পরে কয়েকশত পরিবার। পরে এলাকাবাসী একত্রিত হয়ে হাফিজুল ও আসাদুলের বাড়ি ঘেরাও করতে গেলে শুরু হয় বাকবিতন্ডা ও হাতাহাতি।

খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর বক্তব্য ভিডিও ধারন করতে গেলে হাসান জাহিদ জয়ের হুকুমে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলী ও আনন্দ টেলিভিশন এর সাংবাদিক আব্দুর রহিম এর উপর হামলা, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে আসাদুল ইসলাম আসাদ ও হাফিজুল ইসলাম। এসময় তারা দুজন গুরুতর আহত হয়। এবিষয়ে হাতীবান্ধায় থানায় একটি লিখিত অভিযোগ দিলেও ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করেনি পুলিশ। উক্ত মানববন্ধনে দ্রুত আসামী গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এবিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহআলম বলেন মামলা রুজু করা হয়েছে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর