জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সাফল্য অর্জন


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সাফল্য অর্জন করেছে।  ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডে লালমনিরহাট জেলার মধ্যে (সিনিয়র ও জুনিয়র গ্রুপ মিলে) হাতীবান্ধার একমাত্র আবাসিক প্রতিষ্ঠান  নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৩ জন ও কালেক্টরেট স্কুলের ১ জন এবং কুইজ পর্বে একমাত্র নর্থল্যান্ডের ৩ জন  বিভাগের ৮ জেলাকে পিছনে ফেলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সাফল্য অর্জন করেছে।


নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নাজমুল কায়েস হিরু বলেন, এই জয় আমাদের গোটা জেলার। এর আগেও একাধিকবার বিভাগের গন্ডি পেরুতে পারেনি প্রতিষ্ঠানটি। কিন্তু এবারে একাধারে দুইটি ইভেন্টেই নর্থল্যান্ড জাতীয় তে চলে যাবে আমি এবং এলাকাবাসী কখনোই ভাবতে পারিনি। সবই মহান আল্লাহর ইচ্ছা আর আমাদের চেষ্টা। সেইসাথে এলাকার সকলের ভালবাসা আমাদেরকে এতদূর নিয়ে গেছে। সবার কাছে দোয়া চাই যেন, জাতীয় পর্যায়ে এলাকার সন্তানেরা সাফল্য লাভ করে।

Tag
আরও খবর