জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস

গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস রাজবাড়ীর গোয়ালন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস সড়ক আইলানারে উপর উঠে যাওয়ার ঘটনা ঘটে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। এতে করে বাসটির (ঢাকা মেট্রো-ব ১১-৪৮০৬) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কেউ উল্লেখযোগ্যভাবে হতাহত হননি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী আজিজুল মন্ডল, আলামিন মোল্লা সহ কয়েকজন জানান, সাকুরা পরিবহনের বাসটি ফেরি পার হয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে দ্রুত গতিতে চালিয়ে আসছিল। এতে করে বাসটি সজোরে স্পীড ব্রেকারে আঘাত করে। এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা রাবেয়া পরিবহনের একটি বাসকে পেছন থেকে আঘাত করে। এতে করে ওই বাসটির পেছনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সাকুরা পরিবহনটি সড়কের মাঝের আইল্যান্ডে উঠে যায়। সাকুরা পরিবহনের যাত্রী পিরোজপুরের মঠবাড়িয়ার বঙ্কিম চক্রবর্তী জানান, তাদের চালক বেপরোয়া গতিতে সামনের গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ দূর্ঘটনাটি ঘটে। তবে যাত্রীদের কেউ বড় ধরনের হতাহত হননি। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। সাকুরা পরিবহনের চালক ও সহকারী পালিয়ে গেছে। যাত্রীদের মধ্যে কেউ উল্লেখযোগ্য হতাহত হননি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌছাতে সাকুরা পরিবহন কতৃপক্ষের সাথে যোগাযোগ করছেন।
আরও খবর