জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ

গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ

গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ





‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্প হতে গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪'শ অসহায় ও নিম্ন আয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহন করেন।


মেডিকেল ক্যাম্প সূত্রে জানা গেছে,  , দিনব্যাপী এ আয়োজনে অভিজ্ঞ তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। তারা হলেন—ঢাকা পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসাইন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মাসাউন্নাহার বনানী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. এ বি এম ফেরদৌস রহমান। 


এছাড়া স্থানীয় চিকিৎসকরাও এ কার্যক্রমে সহযোগিতা করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।


চিকিৎসাসেবা নিতে আসা সেফালী আক্তার, জোসনা বেগম, হোসাইন প্রামানিক সহ কয়েকজন বলেন, ‘আমরা গরিব মানুষ। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন হয়। ডাক্তার দেখাতে গেলেই ৫০০ টাকা বা তার বেশি ভিজিট দিতে হয়। এখানে জাহাঙ্গীর ভাইয়ের উদ্যোগে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি। এতে আমাদের খুব উপকার হয়েছে। তার জন্য দোয়া রইল।


কুরবান শেখ নামের এক রোগী বলেন,একটি সড়ক দুর্ঘটনায় আমার কোমরের হাড় ভেঙে যায়। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। পরে জানতে পারি জাহাঙ্গীর ভাই বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন। এখানে এসে অর্থোপেডিক্স চিকিৎসকের পরামর্শ নিয়েছি। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হবে বলে তাকে জানালে তিনি আমাকে ওষুধ কেনার টাকাও দিয়েছেন। তার মতো একজন মানবিক মানুষের জন্য সবসময় দোয়া থাকবে।’


এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, ‘আমি গোয়ালন্দ পৌরবাসীর সেবা করতে চাই। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। পৌরসভার মানুষ কিভাবে ভালো থাকবে, সেই চিন্তা থেকেই আমি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।’


তিনি আরও বলেন, গোয়ালন্দ পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণ আমাকে চাইলে ইনশাআল্লাহ সারা জীবন তাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।’

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় রোগী ও তাদের স্বজনরা। তারা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। ইনশাআল্লাহ আমি তা অব্যাহত রাখব।




আরও খবর