হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন




‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোয়ালন্দের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আঃ কাদের, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আঃ কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস।


এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জন আধুনিক বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত। একই সঙ্গে শিক্ষার হার বাড়ানো এবং শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার শূন্যের পর্যায়ে নামিয়ে আনা জরুরি।


বক্তারা আরও বলেন, নিরক্ষরতা, ক্ষুধা ও দারিদ্র দেশের উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষরতা একজন মানুষের জ্ঞান অর্জনের প্রাথমিক ধাপ তৈরি করে এবং তাকে আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।


তারা বলেন, শুধু স্বাক্ষরজ্ঞান অর্জন নয়, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য ঝরে পড়া রোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা গোয়ালন্দ উপজেলাকে নিরক্ষরতামুক্ত ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।



আরও খবর