জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি

আহত মমিন মন্ডল ও আহত শাহাদৎ হোসেন।

গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি



রাজবাড়ীর গোয়ালন্দে একটি মাছের আড়তে হামলা, ভাঙচুর ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ফেরিঘাট এলাকায় একটি মাছের আড়তে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা (৩৮)। অভিযোগে তিনি স্থানীয় রমজান শেখ, জয়নাল শেখ, আমিন মণ্ডলসহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁন্দু মোল্লার ‘চাঁন্দু মোল্লা মৎস্য আড়ৎ’ নামে একটি মাছের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্ত রমজান শেখ মাছ বিক্রি করতে গেলে মাছের দাম নির্ধারণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে একই দিন দুপুর দেড়টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে আড়তে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেন বাদী। এ সময় তার খালাতো ভাই মো. মমিন মণ্ডলকে ধারালো চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাকে রক্ষা করতে গেলে ভাগ্নে মো. শাহাদাৎ বেপারীকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে অন্য অভিযুক্তরা লাঠি ও রড দিয়ে দুইজনকে মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হামলাকারীরা দোকানের চেয়ার, ফ্যান, লাইটসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি সাধন এবং দোকানে রাখা ব্যবসার নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন চাঁন্দু মোল্লা।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে বাদী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসাধীন অবস্থায় দেখেন। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর