জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল “দুনিয়ার মজদুর এক হও”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া আঞ্চলিক অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটে অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ দেওয়ান। এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, মটর শ্রমিক ইউনিয়ন ১৭২৭ এর সভাপতি মোঃ শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কামাল মোল্লা প্রমুখ। প্রধান বক্তা হিসেবে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন অনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন দৌলতদিয়া ঘাট আঞ্চলিক শাখার সভাপতি মোঃ সম্রাট আলী মোল্লা। এসময় শহিদুল ইসলাম বাবলু বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে সংগঠিত হওয়ার বিকল্প নেই। নৌ-শ্রমিকদের যেকোনো ন্যায্য আন্দোলন ও দাবির সঙ্গে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করবো।” উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ দেওয়ান বলেন,“দৌলতদিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র। এখানে কর্মরত শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে।” বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ বলেন, “নৌ-শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।” অনুষ্ঠান শেষে দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে এবং নৌ-পরিবহন খাতের শ্রমিকদের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দৌলতদিয়া ঘাট এলাকার নৌ-শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও খবর