জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে স্বামীর সঙ্গে অভিমান ও মোবাইল ফোনে কথাকাটাকাটির জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোমেনা খাতুন (২০)। তিনি ওই এলাকার সালাম খানের মেয়ে এবং সৌদি প্রবাসী মো. মামুন শেখের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে পারিবারিক অভিমানকে কেন্দ্র করে মোমেনা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে স্বামী মামুন শেখের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। বুধবার গভীর রাতেও তাদের মধ্যে মোবাইল ফোনে বার্তা আদান-প্রদানের মাধ্যমে কথা হয় বলে জানা গেছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৪টা মধ্যে যেকোনো সময়ে মোমেনা খাতুন নিজ কক্ষে ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ভোর আনুমানিক ৪টার সময় তার ছোট সন্তান কান্নাকাটি শুরু করলে পাশের কক্ষে থাকা বড় ভাইয়ের স্ত্রী তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেও তাকে দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের ডাকেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মোমেনাকে ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরিবারের সদস্যরা দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফারুক হোসেন (পিপিএম) ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠান। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও খবর