জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে বোনের জানাজায় অংশ নিতে হাজতী আসামির প্যারোলে মুক্তি

গোয়ালন্দে বোনের জানাজায় অংশ নিতে হাজতী আসামির প্যারোলে মুক্তি রাজবাড়ীর গোয়ালন্দে বোনের জানাজায় অংশগ্রহণের জন্য এক হাজতী আসামিকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে নির্ধারিত সময়ের জন্য তাকে এ মুক্তি প্রদান করা হয়। জানা যায়, গোয়ালন্দ উপজেলার বদিউজ্জামান ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা জনাব মোঃ নজরুল ইসলাম শেখ তার ভাই হাজতী আসামি সিরাজুল শেখের প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদন সূত্রে উল্লেখ করা হয়, সিরাজুল শেখের বোন মমতাজ বেগম মারা যাওয়ায় তার জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এবাদুল্লা মিস্ত্রিপাড়া এলাকার মৃত আকবর শেখের ছেলে সিরাজুল শেখ। তিনি ০২ এপ্রিল ২০২৬ তারিখের ৬৫/২০২৬ নং মোবাইল কোর্ট মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার মামলায় আসামি হিসেবে রাজবাড়ী জেলা কারাগারে আটক রয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে বোনের জানাজায় অংশগ্রহণের জন্য বুধবার (২০ মে) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি প্রদান করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় রাজবাড়ী জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
আরও খবর