জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য

গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ১৭ মে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং নৌ-মিছিলের ঘটনা ঘটেছে। পোষ্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে " শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা" স্লোগান লেখা হয়। এ সংক্রান্ত পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনো এক সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তাদের ফেসবুক আইডিতে ভিডিও দুটি প্রকাশ করে। এছাড়া ১৭ মে রবিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যুবলীগের একদল নেতাকর্মীকে ট্রলার যোগে শেখ হাসিনার পক্ষে মিছিল সহকারে আসার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়। পোষ্টার লাগানো এবং নৌ-মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম আশরাফ। ভিডিওতে দেখা যায় , গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারগুলো লাগানো হচ্ছে। মুখে মস্ক পড়ে কয়েকজন যুবককে এ কাজ করতে দেখা যায়। পোস্টারে “১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উল্লেখ করা হয় এবং “Bangladesh Rises Again” শিরোনাম ব্যবহার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, "পোষ্টার লাগানো ও নৌ-মিছিলের বিষয়ে আমার কিছু জানা নেই।"
আরও খবর