জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ

গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ "সোনালী জীবন, সুখের জীবন"-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী শররীয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১১ টায় বরাট আকিরন নেতা ইসলামিয়া মাদ্রাসায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজবাড়ী মেট্রো ইউএম ও এফ‌এ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম মোহাম্মদ ইমাম হোসাইন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার যোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তফা কামাল, মোঃ দুলাল হোসেন, সুজিত সরকার (জয়), তানসেন শেখ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, পাবনা আমিনপুর থানার সাব ইন্সপেক্টর মুন্সী আব্দুল লোকমান, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিরাজ আলী শেখ, বরাট ইউপি সদস্য মোঃ সেলিম প্রামাণিক, মোঃ ইউসুফ আলী শেখ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকগণ। আলোচনা সভা শেষে প্রয়াত গ্রাহক ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড চর বরাট গ্রামের বাসিন্দা মরহুম হেদায়েত হোসেন (যার পলিসি নং -৭৭১১৩০) এর মরণোত্তর বীমা দাবি হিসেবে ৯৪ হাজার ২৪৫ টাকা পরিশোধ করেন। হেদায়েত হোসেন এর পক্ষে তার নামিনি বড় ভাই মোঃ টিটু হোসেন বীমা দাবির চেক গ্রহণ করেন।
আরও খবর