জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল

গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) বিকল করে দেওয়া হয় এবং এর ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, “পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও তীররক্ষা ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং ব্যবহৃত ভেকুটি বিকল করে দেওয়া হয়।” তিনি আরও বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী তীরবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আরও খবর