জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

গলাচিপা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশু শিক্ষার্থীদের মধ্যে তেতো স্বাদের সিদ্ধ ডিম সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নষ্ট ডিমের নমুনা নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। রোববার (১৪ জুন) উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা ডিম খেতে গিয়ে শিক্ষার্থীরা অস্বাভাবিক তেতো স্বাদের অভিযোগ করে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মোল্লা। রতনদী তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান জানান, স্কুল ফিডিংয়ের ডিম বিতরণের পর অধিকাংশ শিক্ষার্থী ডিম খেতে না পেরে তার কাছে নিয়ে আসে। শিক্ষার্থীরা জানায়, ডিমের স্বাদ তেতো। পরে তিনি নিজেও ডিমের স্বাদ পরীক্ষা করে একই বিষয় নিশ্চিত হন। এরপর বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আর ডিম খায়নি। তিনি আরও বলেন, পাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেখানেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে তিনি একটি ডিমের নমুনা নিয়ে শিক্ষা অফিসে আসেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মোল্লা বলেন, এর আগেও স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। গত সপ্তাহে দক্ষিণ চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের অনেক পরে খাবার পৌঁছানো হয়, যা বিতরণে জটিলতা সৃষ্টি করে। তিনি বলেন, ডিমের তেতো স্বাদের বিষয়ে কয়েকটি বিদ্যালয় থেকে অভিযোগ এসেছে এবং শিক্ষকরা নমুনাও জমা দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও জানান, নিম্নমানের খাবার সরবরাহের বিষয়ে স্কুল ফিডিংয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হলেও তারা প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। এ বিষয়ে স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা-এর পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ বলেন, অভিযোগের বিষয়টি তাদের নজরে এসেছে। সোমবার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো পরিদর্শন করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে