জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: গলাচিপায় হাসপাতাল চত্বর পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজনিতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করেছেন নেতাকর্মীরা।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ২০-০৮-২০২৫ সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আলোচনা সভা শেষে নেতাকর্মীরা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা বিশিষ্ট) প্রাঙ্গণে সমবেত হন এবং হাসপাতালের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। ‘পরিবেশ পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে পালিত এই কর্মসূচির মাধ্যমে তারা একটি পরিচ্ছন্ন পরিবেশের বার্তা দেন। রাজনৈতিক কর্মসূচির বাইরে তাদের এই সামাজিক কর্মকাণ্ড স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা, গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।


নেতৃবৃন্দ বলেন, "স্বেচ্ছাসেবক দল শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়, আমরা দেশ ও মানুষের সেবায় নিয়োজিত একটি সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠনেও অঙ্গীকারবদ্ধ।"


দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধেরও পরিচয় দেন।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে