জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় কৃষকদের ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় টানা বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গলাচিপা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পক্ষীয়া গ্রামের কৃষকদের ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান খালটি কচুরিপানা ও ভেরীবাঁধের কারণে ভরাট হয়ে যাওয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।


সরজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম পক্ষীয়া এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি  কচুরিপানায় পরিপূর্ণ।    

 করে দিয়েছে। ফলে অনবরত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এলাকার আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও অন্যান্য ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। খালের উপর থাকা একটি পুরনো কালভার্ট, যা দিয়ে আগে পানি ওঠানামা করত, সেটির মুখও ভেঙে বন্ধ হয়ে আছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।


এ অবস্থায়, ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকরা দ্রুত খালটি পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার এবং  ভেরীবাঁধ অপসারণের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি, ভেঙে যাওয়া কালভার্টটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিও জানান তারা। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে