জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২০০ পরিবারকে ফলদ গাছের চারা বিতরণ

গলাচিপায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের উদ্যোগে ২০০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।


এসময় প্রতিটি পরিবারকে ১১টি করে চারা দেয়া হয়। এর মধ্যে রয়েছে—আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু এবং নিম গাছের চারা। এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের বার্তা দেওয়া হয়েছে।


বুধবার সকালে গলাচিপা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। তিনি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক ফারুক হোসেন, যুব প্রধান মো. যুবায়েত হোসেন নাসিম এবং গলাচিপা উপজেলা ইউনিটের টিম লিডার মো. ফিরোজ মাহমুদ। এছাড়াও জেলা ও উপজেলা  ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নর লঞ্চঘাট এলাকায় ও ডাকুয়া ইউনিয়নের কাচারিকান্দা এলাকায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। 


স্থানীয়রা রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এই গাছগুলো একদিকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে পরিবারে ফলের চাহিদাও পূরণ হবে।এই উদ্যোগ শুধু একটি চারা বিতরণ কর্মসূচি নয়, বরং একটি সবুজ ও সচেতন ভবিষ্যতের পথে পদক্ষেপ।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে