জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দ্বন্দ্ব নিরসনেও আতঙ্কে পুরো পরিবার জোর পূর্বক গাছ কাটা নিয়ে নতুন ক্ষোভে!

পটুয়াখালীর আমখোলা ইউনিয়নে রামানন্দ গ্রামে হাজী আনোয়ার আলী সিকদার (দরবেশ)বাড়ির মৃত জব্বার সিকদার এর পূত্রগনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব এখন চরমে।জোর পূর্বক গাছ কেটে নেওয়ায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। ওয়ারিশ ছাড়াও মসজিদের নামে দানকৃত জমির ফসল,গাছ-মাছ ভোগদখল করার অভিযোগ রয়েছে।


সরেজমিনে জানা যায়

গত ১৬ মে আঠারোগাছিয়ার গেরাবুনিয়া মৌজার ৫৬ নম্বর  খতিয়ানে বিরোধীয় জমির বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে নিয়ে যায় জাহাঙ্গীর সিকদার।ঐ গাছ গুলো মসজিদের নামে দান করা সম্পত্তি ও এর অন্য তিন ভাইয়ের বলে দাবি করছেন ভুক্তভোগীরা। মৃত হাজী আনোয়ার আলী সিকদার (দরবেশ)দান করা জমি দুটি পৃথক জেলার পার্শ্ববর্তী দুই উপজেলা (আমতলী ও গলাচিপা) থাকায় নিরাপত্তা নিয়ে জটিলতা রয়েছে।আপোষ মিমাংসা শর্তে একাধিক বার সমাধানের চেষ্টা করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিষয়টি নিয়ে মো:জাফর সিকদার জানান,"পূর্ব শত্রুতার জেরে গেরাবুনিয়া মৌজার ৫৬ নং খতিয়ান সহ অন্যান্য খতিয়ানের জমি নিয়ে বিরোধ চলছে।সুযোগ বুজে বিরোধীয় ভুমির গাছ কেটে নেওয়ার চেষ্টা করে।তিনি আরও বলেন '৯৯৯ এ কল করলে বিরোধীয় ভূমিতে পুলিশ আসে এবং গাছ কাটায় বাধাদেয় কিন্তু  পুলিশি বাধা উপেক্ষা করে তার ইচ্ছা মত জবরদখল করে যাচ্ছে' আমার ভাইয়ের মধ্যে সহমত থাকলেও মেঝ ভাই জাহাঙ্গীর এর সাথে পারিবারিক ভাবে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছে। এমন কি বাবা-মায়ের সাথে ওর সম্পর্ক নেই"।  


রামানন্দ গ্রামে দরবেশ বাড়ির জামে মসজিদের মোয়াজ্জেম আ:কাদের সিকদার জানায়,সামান্য কিছু অর্থ দিয়ে মসজিদের তফসিল ভুক্ত সম্পত্তি জাহাঙ্গীর জবরদখল করে গাছ-মাছ ও ফসল ভোগ করছেন। তার সাথে কথা বলার সাহস কারো নেই।


অবৈধ ভাবে গাছ কেটে নেওয়া সম্পর্কে জানতে চাইলে মো:জাহাঙ্গীর সিকদার জানান, তিনি মসজিদ কমিটির সাথে চাষের জমি পরিবর্তন করেছেন এবং সেই পরিবর্তন করা জায়গার   গাছ কেটে নিয়েছেন।কারো ব্যাক্তিগত জমির গাছ তিনি কাটেনি।

তবে জমি পরিবর্তন এর কোন সত্যতা দেখাতে পারেনি।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে