জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নীলফামারী-১ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল গাণি সহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী। সোমবার (২৯শে ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরগুলোতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন সংসদ সদস্য পদপ্রার্থীরা। নির্বাচন কার্যালয় সুত্র জানায়, আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। তারা হলেন— সিরাজুল ইসলাম (বিএনএফ), অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার (জামায়াতে ইসলামী), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়ত), জেবেল রহমান গাণি (বাংলাদেশ ন্যাপ), বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মখদুম আজম মাশরাফি তুতুল (জেপি), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন), আলহাজ্ব তছলিম উদ্দিন (জাতীয় পার্টি), সাদ্দাম হোসেন (খেলাফত মজলিস), অধ্যাপক রফিকুল মো. ইসলাম (স্বতন্ত্র) ও রফিকুল ইসলাম (বাসদ-মার্কসবাদী)। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিলকারী অধ্যাপক রফিকুল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার পুত্র আলহাজ্ব প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০২ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে