জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উপহার স্বরূপ কার্পেট বিতরণ করেছে 'আর্ন এন্ড লিভ'। সোমবার (২২শে ডিসেম্বর) উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসায় সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় ও নীলফামারী জেলা শাখার আয়োজনে মাদ্রাসা ছাত্রদের জন্য কার্পেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- আর্ন এন্ড লিভের রংপুর বিভাগীয় প্রতিনিধি ফুয়াদ শাহরিয়া, নীলফামারী জেলা প্রতিনিধি মো. মোকাদ্দেস হোসেন, অত্র মাদ্রাসা শিক্ষক নাজির আহমেদ, স্বেচ্ছাসেবক অনিক, আলামিন, ওয়াহিদুল প্রমুখ। সংস্থাটির কুশীলবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসাটির শিক্ষক নাজির আহমেদ বলেন, “এধরণের উপহার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। অল্পবয়সী ও এতিম শিশুদের জন্য যেকোনো সহায়তা তাদের মনোবলকে শক্তিশালী করে।" সংস্থাটির জেলা প্রতিনিধি মোকাদ্দাস হোসেন বলেন, “ছোট ছোট শিশুদের জন্য সামান্য সহযোগিতাও তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমরা চেষ্টা করি যেন তারা হাসি ও শিক্ষা দুটোই পায়। আশা করি, এই কার্পেট পবিত্র কোরআন শরীফ পড়ার সময়কে আরামদায়ক করবে।” মাদ্রাসাটির শিক্ষার্থীরা বলেন, “আমাদের এখন আর মাটিতে বসে পড়তে হবে না। কার্পেটে বসে পড়া অনেক আরামদায়ক। আমরা আনন্দিত। আমাদের জন্য এত সুন্দর উপহার এনেছে। এখন পবিত্র কোরআন শরীফ পড়া অনেক মজার হবে।” আর্ন এন্ড লিভ সংস্থাটির পক্ষ থেকে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানান প্রতিনিধিরা।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে


ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত

২০২ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে