জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে ধ্রুবতারা বিতর্ক পরিষদের আত্মপ্রকাশ

'যুক্তির শিল্প, মুক্তির গল্প'—স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বিতর্ক সংগঠন 'ধ্রুবতারা বিতর্ক পরিষদ' আত্মপ্রকাশ করেছে। বোরহানকে আহ্বায়ক ও জয়কে সদস্য সচিব করে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার (১২ই জুন) সকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিতার্কিক, সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংগঠনটি এগিয়ে নিতে আত্মপ্রকাশের পর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে এইচ এম বোরহান ও সদস্য সচিব হিসেবে জয় লালা নির্বাচিত হয়েছেন। কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- রিপন রায়, মুশতারী বিনতে মাসুদ (অর্জিতা), মোহাম্মদ হারুন-অর-রশিদ (বাদশা), মাহফুজুর রহমান মিলন, নুরে জান্নাত সুমাইয়া এবং যুগ্ম-সদস্য সচিব হিসেবে উম্মে জান্নাত মিশু, আর্নিকা আক্তার ও তিয়াশা রায় নির্বাচিত হন। ধ্রুবতারা বিতর্ক পরিষদের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন- মাসুদ বিন আমিন সুমন, প্রভাষক সোলায়মান আলী, সাংবাদিক নাজমুল ইসলাম নিশাত, প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র রায়, ডাঃ সোহান চৌধুরী, এএসএম আব্দুল কাদের, মোঃ রুহুল আমিন, বকুল চন্দ্র রায়, কৃষ্ণ চন্দ্র অধিকারী, মোঃ ওমর ফারুক, উম্মে জুবাইদা, মোঃ আখতারুজ্জামান লিটন, নিতাই চন্দ্র রায়, মোঃ আবু জাফর সামসুদ্দিন, মোঃ রইসুল আলম, রাকিবুজ্জামান রাকিব ও জগবন্ধু রায়। এছাড়া এদিন সংগঠনের অগ্রগতির জন্য ৪টি ইউনিয়নের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়েছে। ভোগডাবুড়ী ইউনিয়নে আরিফুজ্জামান ও শাফিন, জোড়াবাড়ী ইউনিয়নে আঁখি আক্তার ও নাঈম, বোড়াগাড়ী ইউনিয়নে পারুল আক্তার, লিমন রায়, ধীমান, সঞ্চয় ও নরোত্তম এবং সোনারায় ইউনিয়নে মাহমুদ হাচান প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। এব্যাপারে ধ্রুবতারা বিতর্ক পরিষদের সদস্য সচিব জয় লালা বলেন, 'যুক্তিনির্ভর যুক্তিবাদী প্রজন্ম গড়ার লক্ষ্যে ধ্রুবতারা বিতর্ক পরিষদ কাজ করবে। একাডেমিক ও সামাজিক উন্নয়নে যুক্তির চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
Tag
আরও খবর