জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০শে মে) বিকাল সাড়ে ৩টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি দুলাল, মোঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, উপজেলা মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব আল আকাশ প্রমুখ। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানাবিধ গুণ ও আদর্শের কথা তুলে ধরেন বক্তারা। তাঁর গঠিত দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পরে, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর