জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে বৃষ্টিতে ভিজে সারজিসের জনসংযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে নীলফামারীর ডোমারে জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬শে মে) সকাল ১০টায় ডোমার বাজার, নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় সারজিস আলম বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, তারা কেউই সরাসরি কোনো দলের প্রতিনিধি নয়। অনেকেই দ্রুত নির্বাচন চায়। তবে দ্রুত নির্বাচন হবে, কিন্তু স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হবেনা- গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন নির্বাচন হলে সেটি কলঙ্কে পরিণত হবে। রাজনৈতিক দলগুলোর উচিৎ নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে, এমন অপ্রাসঙ্গিক কথা না বলা।'

তিনি বলেন, প্রশাসনের কেউ হলেই 'স্যার, স্যার' বলতে হবে বা টাকা ছাড়া কাজ হবে না- এই চর্চা থাকতে দেওয়া যাবেনা। হাজার মায়ের কোল খালি করা খুনির বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন চিন্তা না করে, অন্যকারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা খুনের বিচার, সিস্টেমের সংস্কার দেখতে চাই। বিগত আমলে দেখেছি দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'বিগত সময়ে হাসিনা ও তার দোসররা অন্য দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে খারাপ ভাষায় কথা বলতো। এখন দেখছি কিছু রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলছেন। ফ্যাসিস্ট আমলের এমন রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা হলে, জনগণ আপনাদের ছুড়ে ফেলবে।'

সারজিস বলেন, 'পতিত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি এমপি-মন্ত্রীরা মনোনয়ন কিনে দলীয় প্রভাবে নির্বাচিত হতো। মাত্র ৫০০ বা ১,০০০ টাকার বিনিময়ে সহজ-সরল জনগণকে প্ররোচিত করে নির্বাচিত হবার পর বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের নাম করে তারা জনগণের পকেট কেটে হাজার হাজার টাকা লুটে নিতো। তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে বরং ভালো মানুষ দেখে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। খারাপকে খারাপ না বললে তাদের সাহস বেড়ে যায়। আমরা যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।'

দলের কার্যক্রম বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'যাদের নেতৃত্বে চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নীলফামারী জেলায় প্রচারণার মাধ্যমে উত্তরাঞ্চলে আমাদের আনুষ্ঠানিক সাংগঠনিক যাত্রা শুরু হলো। আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।'

জনসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন, নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান প্রমুখ।

উল্লেখ্য, একই দিন জেলার ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় পূর্বনির্ধারিত জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা।

পথসভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের অভিভাবক নেতা মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব ও মোঃ নুরুজ্জামান বাবলার নেতৃত্বে সারজিস আলমের কাছে ডোমারবাসীর পক্ষ থেকে প্রিপেইড মিটার স্থাপন বাতিল ও হাসপাতালের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

Tag
আরও খবর