জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ এবং প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই মে) সকাল ১১টায় ডোমার বাজার রেলগেট মোড়ে ডোমার ও ডিমলা উপজেলাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে, গ্রাহকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবলা, বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোঃ সিথুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব বলেন, বিদ্যুৎ বিল নিয়ন্ত্রক সংস্থার (বিইআরসি) ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ সহ যত চার্জ রয়েছে সবমিলিয়ে ইউনিটের মূল্য নির্ধারণ করে চার্জগুলো আগেই কেটে নেওয়া হয়। অথচ ১ ফেজের প্রতি মিটারে ২০০ টাকা, ৩ ফেজের প্রতি মিটারে ১ হাজার টাকা কেটে নিবে। যার কোনো ভিত্তি নেই। আন্তর্জাতিক বাজারে ১ ফেজের একটি মিটারের মূল্য ২ হাজার ৩৮০ টাকা হলেও এখানে নেওয়া হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা। যা সংযোগ খরচ সহ ৭ হাজার ২২৫ টাকা এবং ভাড়ার জন্য আরও ৪০ টাকা সংযুক্ত হবে। প্রতিমাসে ৩ ফেজের জন্য মিটার প্রতি ৬ হাজার ১৯০ টাকা এবং সংযোগ খরচ সহ মোট ১৮ হাজার ৭৮৭ টাকা নেওয়া হবে। যার আন্তর্জাতিক বাজার মূল্য ৫ হাজার ৫৫০ টাকা।

এদিকে নেসকো পিএলসির ডোমার অফিস সুত্রে জানা যায়, ২৬ হাজার ৩৪১ জন আবাসিক গ্রাহক এবং ৩ হাজার ৯২৮ জন বাণিজ্যিক গ্রাহক সহ মোট ৩৩ হাজার ৬৭৩ জন গ্রাহকের প্রিপেইড মিটার এসেছে। গত ডিসেম্বর পর্যন্ত ৯০০ প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে বলে জানায় নেসকো কর্তৃপক্ষ।

এব্যাপারে ডোমার নেসকো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ নওশাদ আলম জানান, সকল সরকারি ভবনে প্রিপেইড মিটার স্থাপনের নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রথমে ইরিগেশন ও আবাসিক গ্রাহকের বাসায় মিটার স্থাপন করা হচ্ছে।

Tag
আরও খবর