জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে সড়ক সংস্কারকাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ডোমার-চিলাহাটি প্রধান সড়কের সংস্কারকাজ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মোড়ে ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনজারুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারিক, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য মোঃ সবুজ ইসলাম, উপজেলা যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ রাশেদ মান্নান, ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নাহিদ হাসান বিপ্লব, ছাত্রদল নেতা মোঃ সজিব সরকার প্রমুখ। ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও সংস্কারাধীন সড়কে নিয়মিত পানি না দেওয়ার কারণে ব্যাপক ধুলো সৃষ্টি হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া সড়কটির জরাজীর্ণতার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার কথা বলেন তারা। আগামী এক মাসের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
Tag
আরও খবর