জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দাগনভূঞা সালামনগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে প্রতিযোগিতায় দুটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত দুই শতাধিক শিশু অংশ নেয়। ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। 


ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, কাশেম স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, দূর্নীতি প্রতিরোধ দাগনভূঞা কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, সুজন দাগনভূঞা শাখার সহ-সভাপতি কিশান মোশাররফ, ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত ও মো: ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সম্পাদক ইয়াছিন রনি, ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার ভৌমিক। 


প্রতিযোগিতার আহ্বায়ক ও আমাদের সময় দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন দাস, কৃঞ্চরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরের নাহার শারমিন, মাতুভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকনূর, সানরাইজ ইনস্টিটিউটের সহকারি শিক্ষক দেওয়ান মো: ইকবাল, ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি পরিষদের কার্যনিবাহী সদস্য সাইফুল ইসলাম, মোজাম্মেল হক হাছান প্রমুখ। শেষে দুই বিভাগে ২১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৬ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে