জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দাগনভূঞায় নানা আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


স্বজন সমাবেশ দাগনভূঞা শাখার আয়োজনে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবর্ষিকী গতকাল শনিবার বিকালে দাগনভূঞা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। যুগান্তর দাগনভূঞা প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের আজাদের সভাপতিত্বে ও দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।

এছাড়া বক্তব্য রাখেন সাপ্তাহিক কলকন্ঠ সম্পাদক শহীদুল আলম ইমরান, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, দেশটিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, আজিজিয়া ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি নুরুল হুদা হুদন, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম সওদাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশ দাগনভূঞা শাখার সভাপতি কাজী ইফতেখারুল আলম।

অনুষ্ঠানে দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোহসিন, হাসিনা-সামাদ ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম খান ও মো: ইমাম হাছান কচি, সহ-সভাপতি এম রহমান সোহেল, নাছির উদ্দিন আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ হারুনী, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোকারম হোসেন পিয়াস, আপ্যায়ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য আবদুল্লাহ আল মামুন, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলম, কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম পলাশ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, স্বজন সমাবেশ দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোজাম্মেল হক হাছান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়।


Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৬ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে