জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুমিল্লায় ৭ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ

স্বাস্থ্য বিভাগের অভিযান

কুমিল্লায় স্বাস্থ্য বিভাগের অভিযানে সাতটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আরো দুইটি প্রতিষ্ঠানকে দুটি সংশোধনের জন্য সতর্ক করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। রবিবার কুমিল্লা সদর উপজেলার মোট ১১ টি প্রতিষ্ঠান পরিদর্শন করে জেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক টিম।


যে ৭ টি প্রতিষ্ঠানের সেবা ও পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম বন্ধ করতে নির্দেশনা দেয়া হয়েছে এগুলো হলো সদর উপজেলার আমতলী এলাকার মডার্ন ডায়গনস্টিক, ঝাগুরঝুলির গ্রামীন কল্যান স্বাস্থ্য কেন্দ্র, কুচাইতলী সিটিস্ক্যান ও মেডিকেল সার্ভিস, শাসনগাছা এলাকার মেডিস্ক্যান ডিজিটাল ডায়গনস্টিক এবং বারপাড়া এলাকার এলেমজান মেডিক্যাল সেন্টার ও ডক্টরস কেয়ার হসপিটাল।


অভিযানে গিয়ে আসাদ আলট্রাসনোগ্রাফি ও আফিয়া মেডিকেল হল ফিজিওথেরাপি নামে দু'টি প্রতিষ্ঠান তালাবন্ধ পায় পরিদর্শকেরা। এছাড়া আরো ২ টি প্রতিষ্ঠানকে দ্রুত ত্রুটি সংশোধন করার জন্য সতর্ক করা হয়।


কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেদী হাসান জানান, বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো আবেদন করে লাইসেন্স হাতে না পেয়েই কার্যক্রম পরিচালনা করে। এছাড়া তারা অনেক অননুমোদিত পরীক্ষা কার্যক্রম চালানোসহ নানান অনিয়ম করে আসছিলো। তাই ৭ প্রতিষ্ঠানকে লাইসেন্সের শর্তপূরণ না করা পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


পরিদর্শক টিমের সদস্য কুমিল্লা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ সাহা শুভ জানান, রোগীদের পাশাপাশি চিকিৎসকদেরও উচিত কোন ক্লিনিক বা ডায়গনস্টিক সেন্টারে কার্যক্রম পরিচালনা আগে সেটি বৈধ কি না জেনে নেয়া।

আরও খবর

কুমিল্লায় প্রাণ-আরএফএল গুদামে আগুন

৭৬৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে