নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মুসল্লিকে পিষে মারল প্রাইভেট কার

কক্সবাজার সদরের খরুলিয়ায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের চাপায় ফজরের নামাজের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মুসল্লি নিহত হয়েছেন।


শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে সদরের পূর্ব খরুলিয়ার টেক সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মুসল্লির নাম শামশুল আলম (৬২)। তিনি ঝিলংজার ৯ নং ওয়ার্ডের খরুলিয়া সিকদার পাড়া এলাকার মৃত মোহাম্মদ কালু চৌকিদারের ছেলে।





স্থানীয় সমাজ কর্মী মৌলানা মোহাম্মদ হোসাইন জানান, খরুলিয়ার টেক এলাকাস্থ সিকদার পাড়া জামে মসজিদ থেকে ফজরের নামাজ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কক্সবাজারগামী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২১-৬৪৫৪) ওই মুসল্লিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।


প্রতিবেদকের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুঁটি গুঁটি বৃষ্টিতে সড়কের পাশে ছাতা হাতে দাঁড়িয়ে আছেন শামশুল আলম। দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির কারটি ফুটপাতে নেমে তাকে ধাক্কা দিয়ে ঘুরে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। গাড়িটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়।


এদিকে শামশুল আলমের মৃত্যুর খবর পেয়ে তাঁকে সাদা মনের মানুষ বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সবাই তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট দিচ্ছেন। বাড়িতে তাঁর লাশ আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে।

Tag
আরও খবর