জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'


অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক মুহিব শামীমের নতুন কাব্যগ্রন্থ “মাতৃ সুবাস”। বইটি প্রকাশ করেছে নাগরিক প্রকাশন।

কাব্যগ্রন্থ “মাতৃ সুবাস”-এ স্থান পেয়েছে মাতৃত্বের মমতা, মানবিক অনুভূতি, প্রেম, স্মৃতি ও জীবনের নানা অনুষঙ্গ নিয়ে রচিত কবিতা। কবি তার কবিতায় মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাকে যেমন তুলে ধরেছেন, তেমনি সমাজ, সময় ও মানুষের অন্তর্গত অনুভূতিকেও কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। সহজ, সাবলীল ও আবেগঘন ভাষায় রচিত কবিতাগুলোতে জীবনের আলো-ছায়া, ভালোবাসা, বেদনা ও মানবিক সম্পর্কের নানা দিক প্রতিফলিত হয়েছে।

লেখক মুহিব শামীম পেশায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি মঞ্চনাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত। দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তার সক্রিয় পদচারণা রয়েছে।

উল্লেখ্য, লেখকের পূর্বপ্রকাশিত উপন্যাস “আয়নার ওপারে” বইটিও এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। উপন্যাসটিতে মানুষের অন্তর্জগৎ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের বাস্তবতাকে গল্পের বুননে তুলে ধরা হয়েছে।

অমর একুশে বইমেলায় নাগরিক প্রকাশনের স্টল—৩৩০-এ কাব্যগ্রন্থ “মাতৃ সুবাস” ও উপন্যাস “আয়নার ওপারে” পাওয়া যাচ্ছে। বইমেলায় আগত পাঠকদের বই দুটি সংগ্রহের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লেখক।


Tag
আরও খবর