জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিক ফরিদ'র উপর হামলা। থানায় অভিযোগ


নোয়াখালী চাটখিল উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ সমাচারের চাটখিল  প্রতিনিধি ও উপজেলার বানসা গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে মো.ফরিদ খানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বানসা গ্রামের তফাদার বাড়ির সামনে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ফরিদ খান বাদী হয়ে চাটখিল  থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে ব্যাংকে হিসাব খোলা নিয়ে  বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা রাতে সাইফুল ইসলামের বাড়ির সামনে একা পেয়ে ফরিদের উপর হামলা চালায়। এসময় সাইফুল, শাহানারা বেগম ও ফারজানা আক্তার একত্রিত হয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে আহত করে এবং তার সংগে থাকা প্রায় ৪০হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সাংবাদিকতার বিভিন্ন কাগজপত্র ও আইডি নিয়ে যায়। তবে এ নিয়ে আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।

পরে সাংবাদিক ফরিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাংবাদিক ফরিদ অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম দীর্ঘ দিন বিদেশে ছিল। হাসিনা পতনের পর সে দেশে এসে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় দখল, চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালে সে আমার উপর হামলা চালায়।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি তদন্ত মো.সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


Tag
আরও খবর