জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত আহত ৬

নোয়াখালীর চাটখিলে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে শারাফাত (২৪) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়। এবং পথচারী ও মোটরবাইক আরোহী সহ আরো ৬ জন আহত হয়।


শুক্রবার (১৪এপ্রিল ) রাত ৮.০০ সময় চাটখিল পৌর শহরের মারকাজ মসজিদ সংলগ্ন রামগঞ্জ ঢাকা মহাসড়কে সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত শারাফত চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মোল্লা বাড়ির হারুন অর রশীদ মোল্লার ছোট ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা দীঘির পাড় থেকে চাটখিল অভিমুখে মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরবাইক, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ঘটনাস্থলে শারাফত (২৪) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়, গুরুতর আহত হন মোটরবাইক আরোহী ও পথচারী সহ ৬ জন।


আহতরা হলেন চাটখিল উপজেলার বদলকোট গ্রামের মোঃ সুমনের ছেলে সমির চৌধুরী (১৮), উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে তানভীর (১৭), মোহাম্মদপুর গ্রামের আবুল বাহারের ছেলে সাকিবুল হাসান (১৭), কুমিল্লার মোজাফফরগঞ্জ এর মোহাম্মদ আলী হোসেনের ছেলে মোঃ ইমাম (২০), চাটখিল পৌরসভার সাহেব আলীর ছেলে মোঃ রুবেল (২৪), মনোহরগঞ্জ উপজেলার পানচাইলের মোহাম্মদ সোহেলের ছেলে সাওন (১৪)।


স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক শারাফত (২৪) নামের এক মোটরবাইক আরোহীকে মৃত ঘোষণা করেন। এবং তিনজনের অবস্থা আশঙ্কা জনক দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, বাকী আহত তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ-র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম নয়ন সাংবাদিকদের নিশ্চিত করেন।


চাটখিল থানা ওসি তদন্ত জাফর আহমেদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ও আমরা ঘটনাস্থল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নিহত সারাফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করব। সেই সাথে আহত ৬ জনের চিকিৎসার বিষযয়ে খোঁজখবর রাখছি।

আরও খবর