জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে কর্দমাক্ত মহাসড়ক, নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে তেলবাহী ট্যাংকলরীর ধাক্কা



চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর এলাকা শান্তিমোড় মৃধাপাড়ায় কর্দমাক্ত মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতল ভবনে তেলবাহী ট্যাংকলরীর ধাক্কা এ দুর্ঘটনা ঘটছে।

 

প্রত্যক্ষদর্শী পথচারী কয়েকজন বলেন,শনিবার (১এপ্রিল) ভোর সোয়া ৫ টায় ফজর নামাজের সময় (৫:১৫ মিনিটে) রাজশাহীগামী একটি তেলবাহী ট্যাংকলরী (ঢাকা-মেট্রো-৪১-০১০৯) শহরের শান্তিমোড়ের কাছে আসলে কর্দমাক্ত পিচ্ছিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দ্বিতল ভবনে আঘাত করে, এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এবং একটি বৈদ্যুতিক খাম্বা/খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা লাগার কারনে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য ভবনে থাকা মানুষ বেঁচে যায় বলে স্থানীয়রা জানান । বিকট শব্দ পেয়ে আতংকিত হয়ে আসপাশের মানুষ বেরিয়ে আসে, তবে কউ হতাহত হয়নি।


স্থানীয়রা জানান আজাইপুর বিল সংস্কারের কর্দমাক্ত মাটি ট্রাক্টরে করে শহরের বিভিন্ন সড়ক দিয়ে পরিবহন করায় শান্তিমোড় থেকে বিশ্বরোড, বটতলাহাট, নতুনহাটসহ ঐসব সড়কে কাদামাটি জমে যায় এবং গতরাতের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সড়কে ভারি যানবাহন ও ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলের সময় ব্রেক করলে নিয়ন্ত্রণ রাখতে পারে না চালক।  ফলে যে কোন সময় বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটতে পারে ।

দ্রুত সড়কের কাদামাটি পরিস্কার না করলে, যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার আশংকা থেকেই যায় বলে বলে স্থানীয়দের অভিমত।


আরও খবর


কবিতাঃ বাংলা আমার সুখ

১১৫০ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে


কবিতাঃ শেখ রাসেল আমাদের বন্ধু

১১৫০ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে




চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১৮২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে