জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়



চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে ১ ফেব্রুয়ারী-২০২৩ আসন্ন সংসদ উপনির্বাচনে নৌকার বিজয় ত্বরান্বিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 


শনিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 


জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় মতবিনিময় সভায় নৌকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো রুহুল আমিন, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মো. মুখলেসুর রহমান, যুগ্ম সম্পাদক শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকনসহ অন্যরা ।

বক্তারা আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার লক্ষে প্রচার প্রচারণার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের বিরাট একটি অংশকে নিয়ে সুবিধাবাদী চক্র নৌকার বিজয় কে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি মূলক প্রচার চালাচ্ছে নিজেদের ফায়দা লুটতে। নেতাকর্মী ও সাধারণ মানুষ কে এসব অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। বিগত নির্বাচন গুলোতেও এই ধরনের অপপ্রচার চালিয়ে দলের ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালিয়েছে এই চক্র। এদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন নেতৃবৃন্দ। 

পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে কৃষক লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।



Tag
আরও খবর


কবিতাঃ বাংলা আমার সুখ

১১৫০ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে


কবিতাঃ শেখ রাসেল আমাদের বন্ধু

১১৫০ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে




চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১৮২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে