জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ফুটওভার ব্রীজ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

মহাসড়ক পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রীজ ব্যবহারের সচেতন হওয়ার পরামর্শ দিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি মিলনায়তনে ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই শ্লোগানে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন- ফুটওভার ব্রিজ থাকা সত্বেও ঝুঁকি নিয়ে অনেকেই মহাসড়ক পারাপার হচ্ছেন। মহাসড়কের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে অনেক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডের উপর দেয়া ব্যারিকেট গুলোর জালি ভেঙে তার ভিতর দিয়ে যাতায়াত করছেন। এতে দূর্ঘটনার শিকার হয়ে অনেকর প্রাণ হারিয়েছেন। কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন। নিজের জীবন রক্ষার্থে সচেতনতায় এগুলো পরিহার করতে হবে এবং যেখানে ফুটওভার ব্রিজ আছে তা দিয়ে চলাচল করত হবে।

চালক যারা আছেন মহাসড়কের নিয়ম মেনে গাড়িচালাতে হবে। উল্টোপথে কখনো গাড়ি চালাবেন না ও গাড়ির সর্বোচ্চ গতি ৮০ এর উপরে না উঠাতে নির্দেশনা দিয়েছেন চালকদের। সব শেষে চালকদের সচেতনতায় গুলো প্লে স্টোর থেকে হ্যালো এইচপি (ঐবষষড় ঐচ) নামের অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে রাখলে চলাচল পথে কখনো দুর্ঘটনার কবলে পড়লে কিংবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বুঝতে পারলে অ্যাপসে থাকা জরুরি সাহায্য বাটনে চাপলে সঙ্গে সঙ্গে ওই অ্যাপস এর মাধ্যমে নিকটস্থ হাইওয়ে থানা বা ওখানকার ডিউটিরত অফিসারের কাছে বার্তা পৌঁছে যাবে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যাবে দায়িত্বরত পুলিশের টিম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ মনজুরুল আলম মোল্লা'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা কুমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি চান্দিনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোসলেহ্ উদ্দিন, সাধারাণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম।

এসময় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, ইলিয়টগঞ্জ হাইওয়ে কুমিউনিটি পুলিশিং ফোরাম মাধাইয়া বাসষ্ট্যান্ড সভাপতি কেএম জামাল।

ওপেন হাউজ ডে এর আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় পরিবহন মালিক, চালক, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর