জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

চান্দিনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক তরফা নির্বাচন বাতিল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা পশ্চিম বাজার ওয়াপদা সড়ক থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘কমরেড সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্র’ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন- একতরফা নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাই একতরফা নির্বাচন বাতিলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরোও বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শাসকগোষ্ঠী এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে, এ সরকারসহ কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারার সম্ভাবনা নেই।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন- এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে ব্যবস্থা পাল্টাতে হবে এবং আওয়ামী লীগ-বিএনপি মেরুকরণের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের মেম্বার ও কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে এবং সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অডভোকেট কমরেড অশোক জয় দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্ততা করেন- সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশ কর।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সিপিবি’র কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজ উদ্দিন আহমেদ, কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিকাশ দেব, কমরেড নূর আহমেদ, জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু কুমার নন্দী, কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল, কমরেড আব্দুুর রব, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বাঙ্গালী, নারী নেত্রী কমরেড সুফিয়া বেগম প্রমুখ।

আরও খবর