জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবী প্রাণ গোপাল দত্তের

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি’র উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবী করেছেন নৌকা প্রতীক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। তিনি বলেন- গত ২০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে নৌকার কর্মীদের উপর একের পর এক হামলা-মামলা করে চলছেন। নিজেরা বিভিন্ন ঘটনা সৃষ্টি করে উল্টো আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে থানা সহ নির্বাচন কমিশনে অভিযোগ করছেন।

তিনি আরও বলেন- সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে মাইজখার ইউনিয়নের গজারিয়া সিএনজি স্টেশনে উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি’র উপর যে হামলা হয়েছে তা মোটেও আমাদের কাম্য নয়। কারণ সে জনপ্রতিনিধি। তবে এঘটনার সাথে আমার কোন লোক জড়িত আছে এ প্রমাণ স্বতন্ত্র প্রার্থী দিতে পারবে না। আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা তাদের অভ্যন্তরিন দ্বন্দ্ব। আপনারা সাংবাদিকগণ খোঁজ নিয়ে দেখেন তার শরীরের কোন কোপের দাগ নেই, মূলত তার গাড়ি ভাংচুরের গ্লাস ভাঙ্গায় কেটে গেছে শরীরের বিভিন্ন অংশ।

কিন্তু স্বতন্ত্র প্রার্থী টিটু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নিজের রাজনৈতিক ফায়দা লুটতে ভাইস চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় আমাদের দোষারোপ করে বিবৃতি দিচ্ছেন।

আমাদের নেতা-কর্মীদের মারধর, নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ধর্মীয় উস্কানিসহ নানা অভিযোগ এনে আমি নিরুপায় হয়ে নির্বাচন কমিশনে ৫টি অভিযোগ করেছি। চান্দিনার সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, সদস্য জাকির হোসেন আজাদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসেলহ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর