জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

রোববার (২২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেলে উপজেলা সদরের সাহাপাড়া এলাকায় রাজকালীবাড়ী মন্দির, শ্রীরামকৃষ্ণ আশ্রম, সুনীল সাহার বাড়ী, অধ্যাপক গৌরাঙ্গ সাহার বাড়ী, হারং বক্সী বাড়ীসহ বিভিন্ন পরিদর্শন করেন নেতাকর্মীরা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মজুমদার, অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি. সিদ্দীক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. মাসুমুর রহমান মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, এতবারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ.কে.এম মামুনুর রশিদ আবু, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার, পৌর কাউন্সিলর কাজী তোফায়েল আহমেদ জনি, কাউন্সিলর নাজমুল হাসান রোমেল, উপজেলা যুবলীগ নেতা গাজী ছাদেকুর রহমান, উপজেলা তাঁতী লীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহেমদ অভি, সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। এসময় উপজেলা, পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর