জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় মা সমাবেশ অনুষ্ঠিত

শতভাগ ভর্তি,ঝড়েপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি রাবেয়া সুলতানা সীমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রান গোপাল দত্ত এমপি।

এসময় তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে।মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে।

এসময় তিনি আরও বলেন, শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান।

সমাবেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপন শীল,উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান,চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন খান,মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল,ম্যানেজিং কমিটির সদস্য শামসুল হক, অভিভাবক ফারজানা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া,মাধাইয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আল-আমিন মেম্বার,বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন সোহাগ, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগসহ আরো অনেকে।

আরও খবর