জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক লিটন কুমার চক্রবর্তী

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর  উপজেলা পর্যায়ে কুমিল্লা জেলার চান্দিনা  উপজেলার দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ  সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন নুরজাহান আক্তার এবং  দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন  কুমার চক্রবর্তী।

এদিকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল্ল্যাহ,পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ডুমুরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, 

হারং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা  ফাতেমা আক্তার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা  নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান  গত ৪ সেপ্টেম্বর সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়াও উপজেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চান্দিনার মাধাইয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ এসএমসি মধুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান, প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী অফিস সহকারি  কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  আবদুল জলিল কৃতিত্ব অর্জন করে।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর  উপজেলা পর্যায়ে  বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন কারিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার তাপস শীল।

জাতির কারিগরদের অনবদ্য সাফল্যে শিক্ষা ডিপার্টমেন্ট  গর্বিত ও আনন্দিত বলে মনে করেন শিক্ষা পরিবার। উল্লেখ্য যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার মানদণ্ডে প্রাথমিক পর্যায়ে একজন শ্রেষ্ঠ পদক বাছাইয়ে ১০০ নম্বরের মানবন্টনের ক্ষেত্রে মূল্যায়িত বিষয়গুলোর মাধ্যমে   বিশেষ কৃতিত্ব অর্জনে উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠত্ব  বাছাইকরা হয়ে থাকে।

আরও খবর