জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত

কুমিল্লার চান্দিনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা হয়। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রান গোপাল দত্ত এমপি।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভা মেয়র শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন খাঁন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুমুর রহমান মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি।

আরও খবর