জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদযাপন

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে চান্দিনা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দিবসটির শুভ সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। 

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। 

এসময় মাছের পোনা উৎপাদনে শ্রেষ্ঠ চাষী হিসেবে আবুল কালাম আজাদকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ শাহিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন-  উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, মৎস্য চাষী আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, পৌর কাউন্সিলর আবু কাউসার, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার প্রমুখ।

আরও খবর