জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় পরীক্ষার হলে গার্ড দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা

কুমিল্লার চান্দিনায় পরীক্ষার হলে গার্ড দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করে মাথা ফাঁটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এসএসসি’র গণিত পরীক্ষার পর মঙ্গলবার (৯ মে) দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে। আহত শিক্ষক মো. আবু সাঈদ (৪৫) উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কাশালা গজারিয়া গ্রামের মো. আলাউদ্দিন এর ছেলে।

আহত শিক্ষক মো. আবু সাঈদ জানান, ‘মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শক এর দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করে ছিলো। আমি তাদের কোন প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দেইনি বলে। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগত সহ ৮-১০ জন আমার পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। তারা এসময় ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আহত শিক্ষক আবু সাঈদ এর মাথায় জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথার ফাঁটা স্থানে সেলাই লাগলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূইয়াকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে গিয়ে আমি আহত শিক্ষকের সাথে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর