জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

কুমিল্লার চান্দিনায় লড়ির ধাক্কায় মো. মকুল (৩০) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। রবিবার (৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুকুল রাজশাহীর জঙ্গলিয়া এলাকার বাসিন্দা। তিনি ভাই-ভাই পরিবহন নামে বাস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যানযট দেখতে পেয়ে এগিয়ে আসি। এসে দেখি একজনের লোক মারা গেছে। পরে আমি পুলিশে খবর দিয়েছি। জানতে পারি ঢাকাগামী যাত্রীবাহী বাস পালকি সিনেমা হলের সামনে যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি লং ভ্যাহিকল (লড়ি) বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারি নিহত হয়। ওই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছি। লড়িটি আটক করা হলেও চালক পলাতক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরও খবর