জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী


বাংলাদেশ ছাত্রলীগ সিলেটের বিশ্বনাথ ‘পৌর ও সরকারি কলেজ’ শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ (২৬ ফেব্রুয়ারি, রোববার) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


রোববার সকাল ১১টার দিকে বিশ্বনাথ সরকারি কলেজ সংলগ্ন মাঠে জেলা ছাত্রলীগের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে।


‘জীবন বৃত্তান্ত সংগ্রহ কর্মসূচি’তে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও  সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর শাখার সভাপতি কিশওয়ার জাহান জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখসহ জেলা ও ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।



এদিকে ‘জীবন বৃত্তান্ত সংগ্রহ কর্মসূচি’কে স্বাগত জানিয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে ‘উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন’র নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন ‘সরকারি কলেজ ও পৌর’ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


আনন্দ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এস এম জুয়েল, আবিদুর রহমান, ইমরান আহমদ, জুবায়ের আহমদ মামুন, অমৃত দেব, জুবায়ের আহমদ পারভেজ, নূরুল আমিন, যুবরাজ শিপন আহমদ, তুষার পাল, সিদ্দিকী নাঈম, জাকারিয়া ইমন, লোকমান আহমদ, সামছু উদ্দিন, তাহের আহমদ সামি, ইমন আহমদ, রেজুয়ান আহমদ, সাব্বির আহমদ, আব্দুর রহমান, রিপন আহমদ, হোসাইন আহমদ, জাহেদ আহমদ, মাহি, জয়, সাইদুল ইসলাম, রাজু আহমদ, শাওন, বদরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।


বিশ্বনাথ সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত ‘জীবন বৃত্তান্ত সংগ্রহ কর্মসূচি’ সফল করতে সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র-যুবনেতা আব্দুল আজিজ সুমন। 

আরও খবর



এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন

৫৪১ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে