জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বিশ্বনাথে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত আটক

বিশ্বনাথে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত আটক



এস.পি.সেবু

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


বিশ্বনাথ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম সহ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে এক ডাকাত কে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 


ডাকাতির সরঞ্জামসহ বিশ্বনাথের মিয়ারবাজার থেকে আটক ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আবদুল মুমিন (২৮)। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে। আটক ডাকাত জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আব্দুল আহাদের ছেলে। তাকে বিশ্বনাথ থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হবে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে।


গত দু'দিন ধরে বিশ্বনাথ উপজেলায় ডাকাত প্রবেশের আতংক ছড়িয়ে পড়ে। এতে জনমনে উদ্বেগ উৎকন্ঠা  বিরাজ করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং এলাকা ভিত্তিক ডাকাত প্রতিহতের ঘোষণা দিয়ে বিভিন্ন স্থানে নির্ঘুম রাত কাটায় এলাকাবাসী। বিষয়টি নিয়ে থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের পক্ষে সচেতনতা ও প্রতিরোধে কাজ করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়। গতকাল সন্ধ্যা পরপরই বিশ্বনাথে সংঘবদ্ধ ডাকাত প্রবেশের একটি খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলের সহযোগিতায় পুলিশ প্রশাসনের অভিযান জোরদার করা হয়। এতে ডাকাতির প্রস্তুতি কালে সরঞ্জাম সহ এক ডাকাত কে আটক করতে সক্ষম হয় বিশ্বনাথ থানা পুলিশ। 


বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান; আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag
আরও খবর