ভোলা র্যাব-৮ এবং চট্টগ্রাম র্যাব-৭ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার মুলহোতা জলদস্যু মোঃ ফারুক (৪৩) কে গ্রেফতারা করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ঝড়– মালেক বাড়ীর সইজল এর ছেলে মোঃ ফারুক এর নামে লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এ বিগত ১০/১১/২০২২ সালে একটি মামলা দায়ের করা হয়, যার নং-৬/১৪৫। এরপর থেকে ফারুক বিভিন্নস্থানে আত্মগোপন করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে ফারুক চট্টগ্রামে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ভোলা র্যাব-৮ এবং চট্টগ্রাম র্যাব-৭ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার মুলহোতা জলদস্যু মোঃ ফারুক (৪৩) কে গত মঙ্গলবার (৫ মার্চ) সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৭ চট্টগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ, অপস্ অফিসার এএসপি মোজাফ্ফর, এবং র্যাব-৮ ভোলার ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।
৮৪৪ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৮৫৩ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৫৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৫৩ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮৭৬ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৮৮৭ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
৮৮৯ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
৮৯০ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে