জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় পুত্রের উপর অভিমান করে পিতার আত্মহনন


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের মতিয়ার কাজী নামে এক প্রবাসীর  ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।


বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত ব্যক্তি হলেন, হামিরদী ইউনিয়নের  মাঝি কান্দা গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে মতিয়ার কাজী। তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী।


পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,মতিয়ার কাজী সৌদি আরব প্রবাসী তিনি পরিবারের সাথে একসঙ্গে পবিত্র  ঈদুল আযহার কুরবানী ঈদ উপলক্ষে ছুটিতে দেশে আসে।এসে দেখে তার পুত্র মুন্নার বন্ধুবান্ধব সঙ্গে বাজে আড্ডা সহ অনেক রাতে বাড়ির  ফিরেন।এ বিষয় নিয়ে পিতা পুত্রের সঙ্গে রাতে  কথা কাটা হলে মুন্নার তার বাবা উপর একপর্যায়ে চড়াও হয়। সন্তানের আচরণ ও ব্যবহার দেখে সন্তানের প্রতি ঘৃণায়, মান-অভিমান করে ভোর সাড়ে পাঁচটার দিকে তার নিজ রুমের আড়ার সাথে রশি পেচিয়ে  গলার ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।


এঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শওকত হোসেন জানান, কোন অভিযোগ না থাকায়, মৃতের পরিবারের অনুরোধে, বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও খবর