জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ নিহত ১২, বহু হতাহতের শঙ্কা


কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর রেলওয়ে ব্রিজের কাছে যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু লোক হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান।


দুর্ঘটনার ফলে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও মংমনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্ধু এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেকেই চাপা পড়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধু ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধু ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে দুর্ঘটনা ঘটে।

Tag
আরও খবর




দেশের ১ম ধনী ব্যাক্তি কিশোরগঞ্জের সন্তান

১০০২ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে




ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।

১০৫৩ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে