জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঘাতক স্বামী ২২বচর পর গ্রেপ্তার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঘাতক স্বামী ২২বচর পর গ্রেপ্তার



নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঘাতক স্বামী ২২বচর পর গ্রেপ্তার 


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


গ্রেপ্তার সামছুদ্দিন (৫৫) জেলার সদর উপজেলার মাইজছড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।


বৃহস্পতিবার (১৬ মে) রাতে বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-১১ সিপিসি-৩ সূত্রে জানা যায়, আসামি সামছুদ্দিনসহ জয়নাল আবেদীন, মনোয়ারা বেগম ও বিলকিস বেগম একে অপরের সহযোগীতায় পরষ্পর যোগসাজশে ভিকটিম আয়েশা খাতুনকে শারীরিক নির্যাতন ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় সুধারাম থানার এএসআই মো. মোখলেছুর রহমান নিজে বাদী হয়ে ১৩ জুন ২০০২ ইং তারিখে সুধারাম থানায় এজাহার দায়ের করেন। উক্ত হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শেষে গত ৩০ জুলাই ২০০৯ ইং তারিখ আসামি সামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত। হত্যাকান্ডের পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।


১৭ মে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর