জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঁশখালীতে ২ সন্তানের জননীকে নিজ ঘরে জবাই করে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগন নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড  ঘোনা পাড়া গ্রামে  নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদা বেগম (৫০) ওই এলাকার নুরুল ইসলামে প্রকাশ তোতা মিয়ার  স্ত্রী। দুই কন্যা সন্তানের জননী রাশেদা ওই এলাকায় নিজ বাসায় একাই বসবাস করতেন।

পুলিশেও এলাকার মানুষের দাবি, অন্তত একদিন আগে একলা বাসায় গলাকেটে ওই নারীকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, সম্পত্তির দ্বন্দ্বে নিহতের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বাঁশখালী থানার উপপরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার বলেন, ‘ওই মহিলার দুই মেয়ে, দুজনকেই বিয়ে দিয়েছেন। তারা শ্বশুরবাড়িতে থাকে। আর স্বামী শহরে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। তাই তিনি একাই বাড়িতে ছিলেন। সর্বশেষ শনিবার রাত ৯টার দিকে তার সঙ্গে স্বজনদের ফোনে কথা হয়েছে। আমরা ধারণা করছি, শনিবার রাতেই তাকে সম্পত্তির বিষয় নিয়ে গলাকেটে হত্যা করে থাকতে পারে। বাসার দরজা খোলা ছিল। প্রতিবেশীদের বাড়ি একটু দূরে হওয়ায় শনিবার রাত থেকে রোববার দিনভর কেউ বিষয়টা খেয়াল করেনি। রাতে আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি

Tag
আরও খবর